ঝাড়ু হাতে রাস্তায় ডিসি-এসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন জেলা গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে জেলা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গতকাল শনিবার সকালে শহরের শেরেবাংলা পার্কের চৌরঙ্গী মোড় থেকে এ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ সময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার শুরু করেন। জেলা প্রশাসনের সমন্বয়ে সব সরকারি দপ্তর, উপজেলা পরিষদ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সারা দিন এ অভিযান চলে। উদ্বোধনের পর উপস্থিত সবাই শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কারে অংশ নেন।