ঝামেলা এড়াতে হজ টার্মিনালের বুথে মোবাইল সিম কিনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ উপলক্ষে সৌদি আরবে মোবাইল সেবাদানকারী কয়েকটি প্রতিষ্ঠান হজ প্যাকেজ সিম চালু করেছে। হজযাত্রী নিজের পাসপোর্ট ও ভিসা দেখিয়ে আঙুলের ছাপ দিয়ে (বায়োমেট্রিক পদ্ধতি) ন্যূনতম ৩০ রিয়ালের (সৌদি মুদ্রা) বিনিময়ে সিম কিনতে পারবেন।
মক্কা-মদিনায় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানে সিম কিনতে হজযাত্রীদের দীর্ঘ লাইন ধরতে দেখা যাচ্ছে। একটি সিম পেতে দেড় ঘণ্টা পর্যন্ত সময়ও লাগছে। এই ঝামেলা এড়াতে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের সুবিধার জন্য জেদ্দা বিমানবন্দর হজ টার্মিনালের বুথ থেকে মোবাইল কিনতে পারবেন হজযাত্রীরা।
যাঁরা সৌদি আরবে অবস্থানকালে মোবাইল সিম কিনবেন বলে ঠিক করেছেন, তাঁদের জন্য পরামর্শ হলো দেশ থেকে মোবাইল সেট সঙ্গে নিয়ে এসে জেদ্দা হজ টার্মিনালে সিম কিনুন। সিম চালু করে বিমানবন্দর থেকে বের হয়ে বাসে উঠুন।