ঝালকাঠি অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১২-এর ঝালকাঠি অঞ্চলের প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়। প্রতিযোগিতার জন্য পিরোজপুর, বরগুনা, ভোলা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠি জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।