ঝালকাঠি পৌর মেয়র আফজাল জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজি ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ২০ দিন কারাগারে থাকার পর গতকাল রোববার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন ঝালকাঠি পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আফজাল হোসেন। আফজাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গতকাল বেলা তিনটায় শুনানি শেষে ২০ হাজার টাকা বন্ডে আফজালের জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান।
শহরের পালবাড়ী এলাকার ব্যবসায়ী কবির হোসেনের করা চাঁদাবাজির মামলায় ২ মার্চ আফজাল হোসেন ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হন। বিচারক জামিন নামঞ্জুর করে আফজালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মার্চ জেলা ও দায়রা জজ আদালত চাঁদাবাজি মামলায় আফজালের জামিন মঞ্জুর করেন। কিন্তু একই দিন পৌর কাউন্সিলর হুমায়ুন কবিরের দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আফজালকে গ্রেপ্তার দেখান ওই আদালত। তাই সেদিন তিনি ছাড়া পাননি।