ঝালকাঠি পৌরসভার নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি পৌরসভার নির্বাচনী ফলাফল ও গেজেট বাতিলের আবেদন করে ঝালকাঠির নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হয়েছে। নির্বাচনে মেয়র পদে পরাজিত প্রার্থী আলহাজ লিয়াকত আলী তালুকদার বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে এ মামলা দায়ের করেন।ঝালকাঠি যুগ্ন জেলা ও দায়রা জজ-১ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুর রহমান সিদ্দিকির আদালতে লিয়াকত আলী তালুকদারের পক্ষে মো. বাদশা মিয়া এ মামলা দায়ের করেন। মামলায় বাদী নির্বাচনের ফলাফলে বেশ কিছু অনিয়মের অভিযোগ আনেন।উল্লেখ্য, গত ২৪ মার্চ ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রানা মেয়র নির্বাচিত হন।