ঝালকাঠি পৌরসভায় দুজন ভারপ্রাপ্ত মেয়র, উত্তেজনা
ঝালকাঠি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। মেয়র আবদুল হালিম গাজীর অনুপস্থিতিতে গত ১ মার্চ থেকে দুজন কাউন্সিলর পৌরসভার কাগজপত্রে স্বাক্ষর করছেন।পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, মামলার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে মেয়র আবদুল হালিম গাজী অনুপস্থিত রয়েছেন। তিনি ২ নম্বর প্যানেলের মেয়র রুস্তুম আলী চাষীকে এক সপ্তাহের জন্য ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান। ২৮ ফেব্রুয়ারি রুস্তুম আলীর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যায়। ১ মার্চ এক চিঠিতে আবদুল হালিম গাজী ভারপ্রাপ্ত মেয়র রুস্তুম আলীর মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত বর্ধিত করেন।রুস্তুম আলী চাষী বলেন, ‘মেয়র আমাকে দায়িত্ব দিয়েছেন, যতক্ষণ না মন্ত্রণালয় অন্য কাউকে দায়িত্ব না দেয়, ততক্ষণ আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করব।’আইয়ুব আলী তালুকদার বলেন, আবদুল হালিম গাজীর নামে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পলাতক অবস্থায় কিছুতেই তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব লিখিতভাবে কাউকে দিতে পারেন না।