ঝালকাঠিতে অস্ত্রসহ জাসাসের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল হককে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র্যা ব-৮। শনিবার রাতে শহরতলির গাবখান সেতুর ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে তাঁকে ঝালকাঠি থানায় হস্তান্তর করা হয়।