ঝালকাঠিতে আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি থানার এক উপপরিদর্শককে (এসআই) লাঞ্ছিত ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা আওয়ামী লীগের দপ্তর উপসম্পাদক আবদুল হককে (৪৫) গত শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। উপপরিদর্শক মো. মামুন জানান, রোনাল্ডস রোডের বাসিন্দা জহিরুল ইসলামের যাতায়াতের পথ বন্ধ করে একই এলাকার আবদুল হক একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ ব্যাপারে জহিরুল ইসলামের লিখিত অভিযোগ পেয়ে তিনি গত শুক্রবার বিকেল পাঁচটায় ঘটনাস্থলে যান। এ সময় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলে আবদুল হক নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেন। এ সময় ঝালকাঠি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মো. শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রোনাল্ডস রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে।