ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি শহর থেকে গত সোমবার অভিযান মোরসেদ নামের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (এইচএসসি) অপহূত হয়েছে। সে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের ছোট ভাইয়ের ছেলে।অভিযানের বাবা মিজান মোরসেদ গত সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সোমবার সকাল আটটার দিকে অভিযান প্রতিদিনের মতো কির্ত্তিপাশা গ্রামের বাড়ি থেকে ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। বিকেল পর্যন্ত সে ফিরে আসেনি। সন্ধ্যায় অভিযানের মুঠোফোন থেকে তাঁর (মিজান) মুঠোফোনে কল আসে। ওই ফোন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বলেন, ‘আপনার ছেলে আমাদের কাছে আছে। আপনার ভাই মনজিল মোরসেদকে বলবেন যেন মামলা-মোকদ্দমা বেশি না করে, তাহলে অসুবিধা হবে। এ কথা বলার পর লাইন কেটে যায় এবং পরে ফোন বন্ধ পাওয়া যায়।’ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘অপহরণের খবর পেয়ে কির্ত্তিপাশায় পুলিশ পাঠিয়েছি।’