ঝালকাঠিতে ট্রলার ডুবি, দুই যাত্রী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির সুগন্ধা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। গত শনিবার রাতে লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ট্রলারের মাঝি হাকিম হাওলাদার জানান, ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি লঞ্চঘাট থেকে যাত্রা করে। এ সময় মুন্নিশাহ-১ নামের মালবাহী একটি জাহাজ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ১৬ জন যাত্রীর মধ্যে ১৪ জন তীরে উঠতে পারলেও মিরাজ হোসেন (৪৮) ও বেলায়েত হোসেন (৫০) নামের দুজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁরা যথাক্রমে সদর উপজেলার কিস্তাকাঠি ও দেউরি গ্রামের বাসিন্দা। গতকাল রোববার দুপুর পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ঝালকাঠি থানার ওসি নাসির আহমেদ জানান, মালবাহী জাহাজের তিনজনকে আটক করা হয়েছে। জাহাজের মালিক বাকেরগঞ্জের হাজি মকবুল হোসেন। তাঁকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।