ঝালকাঠিতে ট্রলারডুবি, দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সুগন্ধা-গাবখান-বিষখালী তিন নদীর মোহনায় গত বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রলারডুবিতে দুজনের মৃত্যু হয়েছে।তাঁরা হলেন আবদুর রশিদ (৯০) ও হাসিনা বেগম (৫০)। দুজনই ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা।ট্রলারচালক শহীদ সিকদার জানান, ঝালকাঠি শহরের পালবাড়ি খেয়াঘাট থেকে ট্রলারটি পাঁচজন যাত্রী নিয়ে স্বরূপকাঠির জুলুহার যাচ্ছিল। তিন নদীর মোহনায় পৌঁছালে জেলেদের পাতা জালে পাখা জড়িয়ে আস্তে আস্তে ট্রলারটি ডুবে যায়। এ সময় সাঁতরিয়ে তিন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় ওই রাতেই নদী থেকে আবদুর রশিদ ও হাসিনা বেগমের লাশ উদ্ধার করা হয়।