ঝালকাঠিতে দুই পক্ষের আলাদা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে জেলা যুবদলের দুটি পক্ষ গতকাল মঙ্গলবার আলাদাভাবে সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। দুই পক্ষের মধ্যে চার-পাঁচ বছর ধরে দ্বন্দ্ব থাকলেও এবারই প্রথম তারা আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করে।
ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে গতকাল বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান খান সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, জেলা কৃষক দলের সভাপতি রুস্তম আলী চাষি প্রমুখ। এ সময় জেলার চার উপজেলার যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিন শহরের থানা সড়কের একটি মিলনায়তনে জেলা যুবদলের অপর অংশের এম কামরুল ইসলাম ও শামীম তালুকদারের নেতৃত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।