ঝালকাঠিতে দুই বিচারক হত্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত দুই বিচারকের স্মরণে গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করা হয়।সভায় জেলা ও দায়রা জজ মো. ফারুক আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী, জেএমবি সদস্যদের ফাঁসির আদেশ প্রদানকারী মুখ্য বিচারিক হাকিম রেজা তারিক আহমদ, সহকারী জজ মো. মাসুদুর রহমান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু জাফর মো. নোমান, নুসরাত জাহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহাবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জহুরুল হক, পিপি এম এ মান্নান প্রমুখ।স্মরণসভা শেষে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁদের স্মরণে হামলার ঘটনাস্থলে মোমবাতি প্রজ্বালন করা হয়।