ঝালকাঠিতে দুটি আদালত বর্জন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার আনোয়ার হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিচারিক কাজ থেকে তাঁদের প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার থেকে আদালত বর্জন শুরু করেছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহেব হোসেন জানান, বিচারকাজ থেকে এ দুজনকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা তাঁদের আদালত বর্জন চালিয়ে যাবেন। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।