ঝালকাঠিতে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সদর উপজেলার বেরমহল গ্রামের সরদারের খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। সদর থানার পুলিশ গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করে। ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, সকালে খালে অজ্ঞাতনামা ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।