ঝালকাঠিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় ঝালকাঠি জেলায় গত বছরের তুলনায় মোট পাসের হার কমলেও এ বছর ছেলেদের চেয়ে পাসের হারের দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
এই জেলায় এবার পাসের সংখ্যাগত দিক থেকে ছেলেদের চেয়ে ৭৮১ জন মেয়ে বেশি পাস করেছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর এ তথ্য দেন।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলা থেকে চলতি বছর ৭ হাজার ৫৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬ হাজার ১১৯ জন পাস করে। এর মধ্যে ছেলে ২ হাজার ৬৬৯ জন ও মেয়ে ৩ হাজার ৪৫০ জন। যেখানে মেয়ে পরীক্ষার্থী পাসের সংখ্যা ৭৮১ বেশি।