ঝালকাঠিতে বাস খালে, নিহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, ধানসিঁড়ি পরিবহনের একটি বাস খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। পথে রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকায় পৌঁছলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি নির্মাণাধীন একটি সেতুর পাশে খালে পড়ে গেলে প্রাণ হারায় আট যাত্রী। হতাহতদের উদ্ধারের কাজ চলছে।