ঝালকাঠিতে বাস ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ২৭ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শনিবার বেলা তিনটা থেকে ঝালকাঠি-বরিশালসহ ১২টি রুটে বাস চলাচল শুরু হয়েছে।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে ব্যাটারিচালিত অটোবাইক চালকদের পাল্টাপাল্টি হামলার ঘটনার পর শুক্রবার দুপুরে এ ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
গতকাল সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়ন এবং অটোবাইক মালিকদের যৌথ সভায় মহাসড়কে ব্যাটারিচালিত অটোবাইক না চালানোর শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়।