ঝালকাঠিতে বিকাশের ২৭ লাখ টাকা ছিনতাই
ঝালকাঠির বেরপাশা এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এসে মুঠোফোন ব্যাংকিং বিকাশের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ গত মঙ্গলবার দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও গতকাল বুধবার বিকেল পর্যন্ত পুলিশ ওই টাকা উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷
ছিনতাইকারীদের হামলায় আহত বিকাশের নির্বাহী রিস্ক ম্যানেজার সরদার কবির আহম্মেদ ঝালকাঠি থানায় একটি মামলা করেছেন৷ তিনি বলেন, ‘আমি ও বিক্রয় প্রতিনিধি রুবেল মৃধা মোটরসাইকেেল বরিশাল থেকে কাঁঠালিয়া যাচ্ছিলাম৷ পথে বরিশাল-খুলনা সড়কে ঝালকাঠির বেরপাশায় সাত-আটজনের একদল ডিবি পুলিশ পরিচেয় আমাদের থামায়৷ পরে আমাদের মাইক্রোবাসে তোলা হয়৷ স্থানীয় কয়েকজন মাইক্রোবাসের কাছে আসার চেষ্টা করলে তাঁদের অস্ত্রের ভয় দেখায়৷’
রুবেল মৃধা বলেন, ‘ছিনতাইকারীদের হাতে পুলিশের মতো ওয়াকিটকি ছিল৷ আমাদের চোখ বেঁধে মারধর করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঝালকাঠির সারেঙ্গল নামক স্থানে রাস্তার পাশে ফেলে রেখে যায়৷ মাইক্রোবাসে করে ছিনতাইকারীরা চলে গেলে এলাকার লোকজন আমাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন৷’