ঝালকাঠিতে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া। এ উপলক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. গোলাম কুদ্দুছ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ আবু বকর ছিদ্দিক। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এবারের বৃক্ষমেলায় মোট ২০টি স্টল স্থাপন করা হয়েছে। ঝালকাঠি সংবাদদাতা|