ঝালকাঠিতে মনজিল মোরসেদকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনজীবী ও জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মনজিল মোরসেদকে ঝালকাঠিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে গত বৃহস্পতিবার রাতে এ সংবর্ধনার আয়োজন করে জেলা প্রেসক্লাব। আইনজীবী মনজিল ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।
মনজিল মোরসেদ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ (ব্যক্তিগত) ক্যাটাগরিতে আইনজীবী মনজিল মোরসেদকে ২০১৫ সালে এই পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মনজিল মোরসেদ স্বাধীনতার ঐতিহাসিক স্থাপনাসমূহ সংরক্ষণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীগুলোকে পরিবেশ দূষণের কবল থেকে রক্ষা করতে তিনি আইনি লড়াই চালিয়েছেন।