প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ ও পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে ঝালকাঠিতে প্রার্থনা ও শোকসভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের মদন মোহন আখড়া মন্দিরে পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অসীম সাহা। পূজা উদ্যাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি তপন রায় চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন আইনজীবী তপন সরকার, পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, প্রকৌশলী দিলীপ হালদার, সাংবাদিক অলোক সাহা প্রমুখ। শোকসভা শেষে সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রতিনিধি