ঝালকাঠিতে স্বর্ণের দোকানে ডাকাতি, ছয়জন কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় গত সোমবার সন্ধ্যায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে ছয়জনকেই কারাগারে পাঠানো হয়েছে।
ওই ছয়জন হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের তৌহিদুল ইসলাম মুন্সি, সিরাজুল ইসলাম হাওলাদার, বরগুনার পাথরঘাটা উপজেলার জালীয়াঘাটা গ্রামের কাজী রানা, একই উপজেলার রুবেল হাওলাদার, ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকার মো. সানি ও চট্টগ্রাম নগরের শান্তা ইসলাম।