ঝালকাঠির দুই বিদ্যালয় তালিকায় শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির দুটি বিদ্যালয় বরিশাল বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় ১০ম এবং ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় ১৪তম স্থানে রয়েছে। জানা গেছে, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১২১ জন ছাত্র অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে ১০৬ জন ছাত্রী অংশ নিয়ে ১০৫ জন পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। ফলাফলে জেলায় প্রথম হয়েছে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়।