ঝালকাঠির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি পৌরসভা নির্বাচনের ওপর হাইকোর্ট বিভাগের দেওয়া তিন মাসের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গত বুধবার বিকেলে চেম্বার জজ আদালতের বিচারক বিচারপতি এস কে সিনহা মনিরুল ইসলাম তালুকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গত বুধবার ছিল ঝালকাঠি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিন্তু মঙ্গলবার রাতেই রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান হাইকোর্টের স্থগিতাদেশ ও নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। বুধবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা মুঠোফোনে বলেন, নির্বাচন কমিশনের আদেশে নির্বাচনী কার্যক্রম বন্ধের আদেশ জারি করা হয়েছে। আবার কমিশনের আদেশেই নতুন করে কার্যক্রম গ্রহণ করা হবে।