ঝালকাঠির পৌর মেয়রসহ সাতজনের বিরুদ্ধে সমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলায় ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান গতকাল বৃহস্পতিবার এ সমন জারি করেন।
মেয়র আফজালসহ সাতজনের বিরুদ্ধে ব্যবসায়ী কবির আহম্মেদ বাদী হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও মারধর করে ৭৫ হাজার টাকা আদায় এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে গত ২৬ নভেম্বর আদালতে নালিশি মামলা দায়ের করেন।