ঝালকাঠির মেয়রের ছেলে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় ঝালকাঠির পৌর মেয়রের ছেলে আওয়ামী লীগের নেতা মো. মনিরুল ইসলাম তালুকদারকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল গতকাল বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক অমিত কুমার দে তা নামঞ্জুর করেন এবং মনিরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বরিশাল শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জাকির হোসেনের দেওয়া ঋণের অতিরিক্ত টাকা ভাউচারের মাধ্যমে তুলে আত্মসাতের অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা করেন ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক মিজানুর রহমান।