ঝালকাঠির ১৭২টি মণ্ডপে দুর্গা উৎসবের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে দুর্গোৎসব উপলক্ষে ১৭২টি মণ্ডপে চলছে প্রস্তুতি। এর মধ্যে ৪৬টি মণ্ডপ বিশেষ নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রকিব। এদিকে দুর্গাপূজার নিরাপত্তায় গত বুধবার প্রস্তুতি সভা হয়েছে।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক তরুণ কর্মকার বলেন, পৌরসভাসহ সদর উপজেলায় ৭৩টি, নলছিটি উপজেলায় ২২টি, রাজাপুরে ২২টি ও কাঁঠালিয়ায় ৫৫টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। পূজার নিরাপত্তায় বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়।