ঝালকাঠির ৩১ ইউপির ৩০টিতে আ.লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি জেলার মানচিত্র
প্রতীকী ছবি

ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩০টিতেই আওয়ামী লীগ–মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুধু সদর উপজেলার কীর্তিপাশায় স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

দেশে প্রথম ধাপে ইউপি নির্বাচনে ঝালকাঠি জেলায় গতকাল সোমবার সকাল আটটা থেকে ভোট শুরু হয়। ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

সদর উপজেলার বিভিন্ন ইউপিতে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন বিনয়কাঠিতে এ জে এম মঈন উদ্দিন, শেখেরহাটে নূরুল আমিন খান, গাবখান ধানসিঁড়িতে আবুল কালাম, গাভারামচন্দ্রপুরে গোলাম মাওলা মাসুম, নবগ্রামে মুজিবুল হক, নথুল্লাবাদে নজরুল ইসলাম, বাসন্ডায় মোবারক হোসেন, কেওড়ায় আবু সাইদ খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও কীর্তিপাশায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রহীম।

নলছিটি উপজেলার রানাপাশায় নির্বাচিত হয়েছেন শাহজাহান হাওলাদার, ভৈরবপাশায় এ কে এম আবদুল হক, দপদপিয়ায় সোহরাব হোসেন, সুবিদপুরে আবদুল গফফার খান, কুশঙ্গলে আলমগীর হোসেন, সিদ্ধকাঠিতে জেসমিন আক্তার, মগরে এনামুল হক, মোল্লারহাটে এ কে এম মাহাবুবুর রহমান, কুলকাঠিতে এইচ এম আখতারুজ্জামান, নাচনমহলে সিরাজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাতুরিয়ায় সৈয়দ মইনুল হায়দার, বড়ইয়ায় সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে বিউটি সিকদার ও গালুয়ায় গোলাম কিবরিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে মাহামুদুল হক, পাটিখালঘাটায় শিশির দাস, চেঁচরীরামপুরে হারুন অর রশিদ, আমুয়ায় আমিরুল ইসলাম, শৌলজালিয়ায় মাহমুদ হোসেন ও আওড়াবুনিয়ায় মিঠু সিকদার নির্বাচিত হয়েছেন।