ঝাড়ফুঁক চিকিৎসকের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কেরামত আলী (৪০) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার রাঙ্গিছড়া চা-বাগান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম এই সাজা দেন। কেরামতের বাড়ি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, কেরামত সকালের দিকে রাঙ্গিছড়া চা-বাগান এলাকায় বিভিন্ন ধরনের রোগ সারানোর কথা বলে লোকজনকে ঝাড়ফুঁক দিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করেন। বেলা দুইটার দিকে ইউএনও তাহসিনা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাঁকে এই সাজা দেন
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) উসমান গণি বলেন, কেরামত আলীকে মৌলভীবাজার হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।