ঝাড়ুমিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণ ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ঝাড়ুমিছিল করেছে ১৮ দল। গতকাল বেলা সোয়া ১১টার দিকে পাঠানপাড়ার বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও ১৮ দলের সমন্বয়ক হারুনুর রশীদ। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ