ঝিনাইগাতী সীমান্তে হাতির আক্রমণে কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমণে ললেন মারাক (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। ললেন উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামের মৃত মনোহর মৃর ছেলে। গত শুক্রবার রাতে গারো পাহাড়ের ছোট গজনী এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী ও বড় গজনী গ্রামে অবস্থান করছিল। শুক্রবার রাত ১২টার দিকে হাতির দল ছোট গজনী এলাকায় আক্রমণ করে। হাতির আক্রমণ প্রতিরোধ করতে গেলে একটি হাতি ললেনকে পদপিষ্ট করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, নিহত ব্যক্তির পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে এক লাখ টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থসহায়তা দেওয়া হবে।