ঝিনাইগাতীতে আ.লীগ কার্যালয়ে হামলার ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল রোববার ঝিনাইগাতী থানায় মামলা দুটি করা হয়।
দুই মামলায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। গত শনিবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভায় হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দল ও অঙ্গসংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের একটি পক্ষ হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা আবু সুফিয়ান উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওমর আলী অপর একটি মামলা দায়ের করেন। এতেও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।