ঝিনাইগাতীতে নদী থেকে বালু তোলার সময় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝি নদীর তিনআনী বাজার ও হাতীবান্ধা এলাকায় ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে নদী থেকে বালু তোলার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ সময় বালু তোলার কাজে ব্যবহূত তিনটি শ্যালো মেশিন জব্দ করেন আদালত। এ ছাড়াও নদী থেকে তুলে বিক্রির জন্য মজুদ রাখা চার হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া এলাকার হারেজ আলী (৩০) ও ঝিনাইগাতীর বাহারামবাদ এলাকার খোরশেদ আলম (৩২)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শেরপুরের নির্বাহী হাকিম মো. ইসমত উল্লাহ তাৎ ক্ষণিক বিচারে তাঁদের ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।