ঝিনাইগাতীতে পারিবারিক শত্রুতার জের ধরে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক শত্রুতার জের ধরে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সারি কালীনগর গ্রামে দেবর ও প্রতিবেশীদের হাতে গত রোববার সন্ধ্যায় ছোলেমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি ওই গ্রামের দিনমজুর আবদুল আলীর স্ত্রী। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে। গতকাল সোমবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে ছোলেমার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন তরফদার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূ ছোলেমার জ্যেষ্ঠ ছেলে সুলতান মিয়া বাদী হয়ে চাচা ওসমান আলী ও তাঁর সহযোগী আজগর আলী, জবেদ আলী, আবদুল ওয়াহাব, মোজাফফর আলী ও জাফর আলীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।