ঝিনাইগাতীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে আবদুর রউফ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পশ্চিম বেলতৈল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। এ বজ্রপাতের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় টিপটিপ বৃষ্টি শুরু হলে কৃষক আবদুর রউফ তাঁর পালিত গরুগুলো পশ্চিম বেলতৈল গ্রামের বাড়ির গোয়ালঘরে তুলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।