ঝিনাইগাতীতে বন্য হাতির তাণ্ডবে ঘর ও ফসলের ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম বাকাকুড়া গ্রামে বন্য হাতি তাণ্ডব চালিয়ে চারটি বসতঘর তছনছ ও আমন ফসল নষ্ট করেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনারউল্লাহ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাত ১২টার দিকে একদল বন্য হাতি খাদ্যের সন্ধানে পশ্চিম বাকাকুড়া গ্রামে তাণ্ডব চালায়। এ সময় বন্য হাতির দল ওই গ্রামের জবান আলী, হাছেন আলী, বানেছা বেগম ও শাহ জামালের চারটি বসতঘর তছনছ করে। এ ছাড়া হাতির দল প্রায় ৬-৭ একর জমির উঠতি আমন ধান খেয়ে ও পায়ে পিষে নষ্ট করে ফেলে। গতকাল সন্ধ্যা ছয়টাও বাকাকুড়া গ্রামে হাতির দল অবস্থান করছিল। হাতি-আতঙ্কে এলাকাবাসী নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।