ঝিনাইগাতীতে বন্য হাতির মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী তাওয়াকুচা গ্রাম থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। গতকাল শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
বন বিভাগের কর্মকর্তা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে এলাকাবাসী গারো পাহাড়ের তাওয়াকুচা এলাকায় একটি বন্য হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঝিনাইগাতীর তাওয়াকুচা ফরেস্ট বিটের কর্মকর্তারা তাওয়াকুচা গ্রামে এসে হাতিটির মরদেহ উদ্ধার করেন। ঝিনাইগাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকারের তত্ত্বাবধানে ময়নাতদন্তের পর সন্ধ্যায় হাতিটির মরদেহ সেখানে মাটিচাপা দেওয়া হয়।
ঝিনাইগাতীর তাওয়াকুচা ফরেস্ট বিটের ফরেস্টার আশরাফুল আলম হাতির মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন।