ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় হিরু মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।
নিহত হিরু মিয়া উপজেলার খৈলকুড়া গ্রামের নূর মাহমুদের ছেলে। তিনি মোটরসাইকেল মেরামতের কাজ করতেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে হিরু মিয়া মোটরসাইকেল চালিয়ে ঝিনাইগাতী বাজার থেকে খৈলকুড়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান তাঁকে মৃত ঘোষণা করেন।