ঝিনাইদহ ও যশোরে কম্বল পেলেন ১৫০ জন দুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ঋষিপাড়ায় দরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ঋষিপাড়ায় দরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঝিনাইদহ ও যশোরে গত বুধ, বৃহস্পতি ও গতকাল শুক্রবার রাতে ১৫০ জন গরিব মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে কম্বল পেয়েছেন ১০০ জন। আর যশোরে পেয়েছেন আরও ৫০ জন দুস্থ।
ঝিনাইদহ জেলা সদর ও কালীগঞ্জের নিমতলা, বাসস্ট্যান্ড, টার্মিনাল, রেলস্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজশিক্ষক রাশেদ সাত্তার, সমাজকর্মী শিবুপদ বিশ্বাস, সাংবাদিক এনামুল হক, মোমিনুর রহমান, আবদুল আজিজ প্রমুখ।
কম্বল হাতে পেয়ে শারীরিক প্রতিবন্ধী রেজাউল ইসলাম বলেন, ‘একটা মোটা কাপড়ের জন্য কত কষ্ট করছি। কেউ আমারে একটা মোটা কাপড় দেয় নাই। এবার শীতের কষ্ট দূর হইব।’
এদিকে যশোরে আরও ৫০ জন দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ঋষিপাড়ায় গতকাল দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন ও মনিরা খাতুন, রুকসানা রহমান, রুবাইয়া শান্তা, কাজী রেজা প্রমুখ। এ নিয়ে যশোরে মোট ১০০ জন দুস্থকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল দেওয়া হলো। প্রথম দফায় গত বৃহস্পতিবার প্রথম আলোর যশোর আঞ্চলিক কার্যালয়ে ৫০ জন দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।