ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠান। গত শনিবার সকালে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এর পরপরই কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ও দরিদ্র গ্রামবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম বদরুদ্দোজা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল বেনজির আহমেদ ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলীম। শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।