ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
আবদুল আলীম ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
ঝিনাইদহ স্থানীয় সরকার শাখার উপপরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমের কর্মীদের জানান, আলীমের বিরুদ্ধে সদর থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি নির্দোষ প্রমাণিত হলে স্বপদে পুনর্বহাল হবেন।