ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিপন হোসেন (৩০) নামের একজন বাংলাদেিশ প্রাণ হারিয়েছেন৷ গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে৷
ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের ক্ষমতা গ্রহণের পর সীমান্তে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম৷ নিহত রিপন হোসেন মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে৷
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, সরিষাঘাটা, শ্যামকুড়, শ্রীনাথপুর এলাকার বেশ কয়েকজন গরুব্যবসায়ী গত সোমবার গরু আনতে ভারতের উদ্দেশে রওনা দেন৷ ওই দিন রাত তিনটার দিকে শ্রীনাথপুর সীমান্তের ৬১ নম্বর মেইন পিলারের প্রায় ২০০ গজ ভেতরে (বাংলাদেশ সীমানায়) পেঁৗছানোর পর ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান৷ এ সময় রিপন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান৷ পরে রিপনের মরদেহ তাঁর সঙ্গীরা বয়ে নিয়ে আসেন৷ হত্যার এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷
চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পািন কমান্ডার লে. কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন তাঁরা৷ তবে বিএসএফ গুলি চালানোর কথা অস্বীকার করেছে৷ বিষয়টি নিয়ে গতকাল সকালে দুই সীমান্তরক্ষী বাহিনীর কোম্পািন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়৷