ঝিনাইদহে অধ্যক্ষকে পিটিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলমকে (৩৮) সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। বর্তমানে তিনি মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।মনজুরুল আলম অভিযোগ করেন, তাঁর মৃত বাবার কাছে দুই হাজার ৪০০ টাকা পাওনা আছে দাবি করে যাদবপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান গত বুধবার তাঁর দুই ভাইয়ের সঙ্গে গোলমাল করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করেন এবং জানান, টাকা পাওনা হলে তিনি দিয়ে দেবেন। এরপর তিনি সন্ধ্যায় যাদবপুর বাজারে গেলে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা তাঁকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করেন।আতিয়ার রহমান জানান, বেশ কিছু দিন থেকেই তিনি টাকা চেয়ে আসছিলেন। তাঁরা সময় নেন, কিন্তু টাকা দেন না। তিনি বলেন, ‘ঘটনার সময় অধ্যক্ষ মনজুরুল আলম আমাকে জড়িয়ে ধরেন। সুযোগ পেয়ে তাঁর দুই ভাই আমাকে কিলঘুষি মারে। অধ্যক্ষ আসলে গোলমাল মেটাতে, নাকি ভাইদের দিয়ে আমাকে মার খাওয়াতে এসেছিলেন, বলা মুশকিল।’ সন্ধ্যার পর কে বা কারা তাঁকে বাজারে মারপিট করেছে, তা তিনি বলতে পারেন না।