ঝিনাইদহে অস্ত্র রাখার অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র রাখার অভিযোগে গত মঙ্গলবার ঝিনাইদহ পৌর এলাকার বড় খাজুরা গ্রাম থেকে বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য শহিদুল ইসলাম ও মদনমোহনপাড়া থেকে শওকত আকবর নামের দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম খাজুরা গ্রামের মুনতাজ আলী জোয়ারদার ও শওকত আকবর মদনমোহনপাড়ার মৃত আহাতাব উদ্দীনের ছেলে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মঙ্গলবার ভোর চারটার দিকে পুলিশ পৌর এলাকার বড় খাজুরা গ্রামের শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলামের স্বীকারোক্তি মোতাবেক তাঁর রান্নাঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।থানার উপপরিদর্শক (এসআই) খাদিজা বেগম জানান, মদনমোহনপাড়ার শওকত আকবর পিস্তলটি রাখার জন্য শহিদুলকে দেন। অস্ত্র রাখার দায়ে মঙ্গলবার সকাল আটটার দিকে শওকত আকবরকেও গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।