ঝিনাইদহে আ.লীগ কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা৷
নিহত রিন্টু মুন্সি (৪০) ফুরসন্দি ইউনিয়নের মাড়ন্দি গ্রামের কাঠু মুন্সির ছেলে৷
পরিবারের সদস্যরা জানান, রিন্টু আওয়ামী লীগের সক্রিয় কর্মী৷ ফুরসন্দি ইউনিয়নের কুশোবাড়িয়া বাজারে রিন্টুর মুদি দোকান আছে৷ রাত আটটার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি৷ পথে কাটাখালী সেতুর কাছে পৌঁছালে থাকা সন্ত্রাসীরা পেছন থেকে গুলি ছোড়ে৷ গুলি রিন্টুর পিঠে লাগে৷ দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷