ঝিনাইদহে আ.লীগ নেতার বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।আজিজুর রহমান জানান, রাত দেড়টার দিকে সাত-আটজন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির নিচতলার জানালা কুপিয়ে ভাঙচুর করে এবং কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি।আজিজুর রহমান জানান, বাড়ির নিচতলায় জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী এবং দ্বিতীয় তলায় তিনি বাস করেন। এ ঘটনার জন্য তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আজিজুর রহমান। ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছেন।