ঝিনাইদহে আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার বেড়-দোগাছী গ্রামে গতকাল সোমবার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৩০ জন আহত হয়। গ্রামের আওয়ামী লীগ সমর্থক প্রভাবশালী ব্যক্তি ইসাহক জোয়ার্দ্দার ও জিন্না আলীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ইসাহক জোয়ার্দ্দার ও জিন্না আলীর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তাঁরা দুজনই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ইসাহক জোয়ার্দ্দারের এক সমর্থকের সঙ্গে জিন্না আলীর এক সমর্থকের বচসা হয়। এর জের ধরে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৩০ জন আহত হয়। গুরুতর আহত ১৮ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।