ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের সদর উপজেলা থেকে গত শনিবার দুটি ভারতীয় তৈরি শাটারগান, একটি পাইপগান, আটটি বোমা ও তিনটি গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। র্যাব-৬-এর ঝিনাইদহ কার্যালয়ের কমান্ডার রেজাউল করিম জানান, শনিবার রাত ১১টার দিকে একদল সন্ত্রাসী নাশকতা সৃষ্টির জন্য সদর উপজেলার বাড়িবাথান গ্রামের মাঠে একত্র হয়। খবর পেয়ে তাঁরা ওই গ্রামে অভিযান চালাতে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এসব বোমা ও অস্ত্র একটি সরিষার খেতের মধ্যে ফেলে পালিয়ে যায়।