ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র গুলি ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুণ্ডু গ্রাম থেকে গত শনিবার রাতে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে র‌্যাব। এর মধ্যে রয়েছে দুটি রিভলবার, দুটি দেশি শাটারগান, একটি বন্দুক, রিভলবারের দুটি গুলি, বন্দুকের পাঁচটি গুলি ও চারটি তাজা বোমা। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার আলভী ফেরদৌস খান জানান, মহিষাকুণ্ডু গ্রামের একটি কলাবাগানে একদল সশস্ত্র সন্ত্রাসী সমবেত হচ্ছে—এমন তথ্য পেয়ে গত শনিবার রাত ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।